মেহেরপুরে সাত মামলার আসামি আটক
- আপলোড তারিখঃ
২৫-০৭-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে ৭ মামলার আসামি ওটন মোল্লা নামের এ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এসআই তরিকুলের নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার বুড়িপোতা গ্রাম থেকে ৬ বোতল ফেনসিডিলসহ তাঁকে আটক করা হয়। আটক ওটন মোল্লার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় ৭টি মাদকের মামলা রয়েছে। আসামি ওটন সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বর্ডার পাড়ার মৃত এয়ার মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, আটক আসামি ওটন মোল্লার বিরুদ্ধে ৭টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও ফেনসিডিলসহ আটক হওয়ায় তাঁর বিরুদ্ধে আরও একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কমেন্ট বক্স