শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আরও তিনজনের করোনা শনাক্ত

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২০ ইং
মেহেরপুরে আরও তিনজনের করোনা শনাক্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন করে আরও তিনজন করোনাভাইরসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন- মেহেরপুর জেলা পুলিশের সদস্য আলামিন হোসেন (৩০) ও শহরের বেড়পাড়ার ফজিলা খাতুন (৫০) এবং গাংনী উপজেলার চৌগাছা গ্রামের আশাদুল ইসলাম (৪৫)। মেহেরপুর জেলায় মোট আক্রান্ত ১৪৬ জন। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনাভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে আরও ৩০ জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে ৩টি পজিটিভ ও বাকি ২৭ জনের রিপোর্ট নেগেটিভ। নতুন পজিটিভ ৩ জনের মধ্যে সদর উপজেলার ২টি ও গাংনী উপজেলার ১টি। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। এ নিয়ে মেহেরপুর জেলায় ২ হাজার ৩০৬ জনের মধ্যে ১৪৬টি পজিটিভ। এর মধ্যে ৮১ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৮ জন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ