মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপলোড তারিখঃ
২৫-০৭-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশুদের অনলাইনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে অনলাইনের মাধ্যমে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। মনিরা মিলির সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন মাইশা, সুদীপ্ত কর্মকার, মুগ্ধ মণ্ডল, আলিফ হোসেন, তাসলিম মেহেদী, সজীব আজিজ প্রমুখ। বাদ্যযন্ত্রে ছিলেন এম সাইদুর রহমান, সাধন কর্মকার, আলাউদ্দিন ও রুবেল।
কমেন্ট বক্স