শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার-সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২০ ইং
গাংনীতে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার-সামগ্রী বিতরণ
গাংনী অফিস: সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার-সামগ্রী বিতরণ করেছেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর নিজস্ব বাসভবন থেকে ব্যক্তিগত উদ্যোগে তিনি ৬০ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে এ ঈদ উপহার-সামগ্রী বিতরণ করেন। পৌরসভার প্রত্যেক ওয়ার্ড থেকে ২০ জন করে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মোট ৬০ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এ উপহার-সামগ্রী বিতরণ করা হয়। ঈদের আনন্দ ও খুশি সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এ ঈদ উপহার-সামগ্রী বিতরণ করলেন তিনি। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, ধানখোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মজিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ