শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনা প্রতিরোধে মেহেরপুর জেলা প্রশাসনের সচেতনতামূলক অভিযান

  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২০ ইং
করোনা প্রতিরোধে মেহেরপুর জেলা প্রশাসনের সচেতনতামূলক অভিযান
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাসের নেতৃত্বে মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ীসহ ক্রেতা সাধারণ এবং পথচারীদের মাস্ক ব্যবহারের জন্য আহ্বান জানানো হয়। পরে শহরের বড়বাজার এলাকায় মাস্ক ব্যবহার না করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ২৭৯ ধারায় ৩ জনের নিকট থেকে ৬ শ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় এসআই রামপ্রসাদ অভিযানের সময় উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ