চুয়াডাঙ্গায় ৫৫ লিটার মদসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
২৪-০৭-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ লিটার বাংলা মদসহ মনির হোসেন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সাড়ে সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া মনির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বড় মসজিদপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সোহেল পারভেজ এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরে মাথাভাঙ্গা ব্রিজ সংলগ্ন থানা মসজিদের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় ৫৫ লিটার বাংলাসহ মনির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১টি মোবাইল সেট ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও আটক আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারার মামলা করা হয়।
কমেন্ট বক্স