শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বাস্থ্যবিধি না মানায় ২৩ জনকে করলেন জরিমানা

  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২০ ইং
স্বাস্থ্যবিধি না মানায় ২৩ জনকে করলেন জরিমানা
মুন্সিগঞ্জে চালকদের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করলেন ইউএনও আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মুন্সিগঞ্জে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক ব্যবহার না করে বাইরে আসাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গা মুন্সিগঞ্জ মোদন বাবুর মোড়ে ও রেলগেটে মাস্ক ব্যবহার না করা, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক ব্যবহার না করে বাইরে আসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ব্যবসা করাসহ বিভিন্ন অপরাধে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে শিলনকে ৩ শ টাকা, নুর আলমকে ১ শ টাকা, আসানুরকে ১ শ টাকা, টুটুলকে ১ শ টাকা, সাদ্দামকে ১ শ টাকা, রনিকে ২ শ টাকা, ছোটনকে ১ শ টাকা, আরমানকে ১ শ টাকা, শফিকুলকে ১ শ টাকা, তরিকুলকে ১ শ টাকা, মিরাজকে ৫০ টাকা, মিরাজ হোসেনকে ১ শ টাকা, রহমানকে ৫০ টাকা, ইব্রাহিমকে ১ শ টাকা, আকাশকে ১ শ টাকা, ইকরামুলকে ১ শ টাকা, রুবেলকে ১ শ টাকা, মণ্টুকে ৫০ টাকা, মেহেদীকে ৫ শ টাকা, আরিফকে ৩ শ টাকা, কবীরকে ৫০ টাকা, নাঈমকে ১ শ টাকা, ইমরানকে ১ শ টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী আলমসাধু চালক ও পাখিভ্যান চালকদের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ