শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গায় মাস্ক বিতরণ

  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২০ ইং
তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গায় মাস্ক বিতরণ
সমীকরণ প্রতিবেদন: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে আলমডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফাউন্ডেশনের আলমডাঙ্গা ইউনিট কার্যালয়ের সামনে এ মাস্ক বিতরণের উদ্বোধন করেন তারা দেবী ফাউন্ডেশনের আলমডাঙ্গা ইউনিটের সভাপতি মীর শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, আলমডাঙ্গা ইউনিটের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান তাফসির আহম্মেদ লাল ও নেসার আহম্মেদ প্রিন্স। পরে আলমডাঙ্গা স্টেশন রোড, আল তায়েবা মোড় ও চার তালার মোড়ে চলাচলরত ৫ শ জনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ