শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২০ ইং
গাংনীতে চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল হক বিশ^াস, জাতীয় পার্টির (জেপি) জেলা সভাপতি আব্দুল হালিম, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা শহিদুল ইসলাম শাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি, আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান আতু, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলীসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ