শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সারা দেশে ৫৬০টি মসজিদ নির্মাণ করা হচ্ছে -এমপি ছেলুন

  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২০ ইং
সারা দেশে ৫৬০টি মসজিদ নির্মাণ করা হচ্ছে -এমপি ছেলুন
আলমডাঙ্গায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তরের উদ্বোধন আলমডাঙ্গা অফিস: বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ১১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মডেল মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেছিলেন। তাই সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। তারই ধারবাহিকতায় আলমডাঙ্গায় উপজেলায় মডেল মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করা হলো। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শফিক আহামেদ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, কোষাধ্যক্ষ সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আলী রেজা সজল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সালমুন আহামেদ ডন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সাংগঠিনক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মূসা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম, খন্দকার শাহ আলম মণ্টু, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান চঞ্চল, আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক প্রমুখ। উল্লেখ্য, ধর্মবিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনকালে উক্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প ৮ হাজার ৭২২ কেটি টাকা ব্যয়ে এপ্রিল, ২০১৭ হতে ডিসেম্বর ২০২০ পর্যন্ত মেয়াদে বাস্তবায়নে অনুমোদিত হয়। সংশোধিত অনুমোদিত প্রকল্পের নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য ৪০ শতাংশ জায়গার প্রয়োজন। জেলা পর্যায়ে ৪ তলা ও উপজেলার জন্য ৩ তলা এবং উপকূলীয় এলাকায় ৪ তলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তাবের স্থাপন করা হয়েছে। শিগগিরই সারা দেশে অবশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি গবেষণা ও দ্বীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষ, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থা রয়েছে। ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্বতা রাখা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ