ভুয়া বিয়ে, শ্বশুর বাড়ি বেড়াতে এসে জামাই গ্যাঁড়াকলে
- আপলোড তারিখঃ
২৩-০৭-২০২০
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
ভুয়া বিয়ে করে শ্বশুর বাড়ি বেড়াতে এসে গ্যাঁড়াকলে মাগুরার এক যুবক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার ঝিনাইদহ সদর উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার হলিধানী ইউনিয়ন-এর কাশিপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে মিমি (২৬), এবং মাগুরার লিয়াকত আলীর ছেলে সোহাগ (৩২) ঝিনাইদহ বিসিক শিল্প এলাকায় চাকরি করত, সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর মাঝে গত পাঁচ মাস পূর্বে সোহাগ কোর্টের এক দালাল ম্যানেজ করে মিমিকে বিয়ে করে। ক্ষতিয়ে দেখা গেছে বিয়ের কোনো বৈধতা নেই।
এ ব্যাপারে হলিধানী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক পারভেজ মিয়া জানান, সিরাজুল চাচা একজন সরল সোজা মানুষ। উনার মেয়ে মিমি মাঝেমধ্যেই বাড়িতে এক যুবককে নিয়ে আসে। তারই সূত্রধরে সন্দেহ হলে যাচাই করে দেখা যায়, তাদের বাড়িতে আসা যুবককের সাথে তার বিয়ের কোনো বৈধতা নেই। অথচ তারা পাঁচ মাস ধরে সংসার করছে। এলাকার মানুষের তোপের মুখে বুধবার সকালে এলাকার সবার চোখ ফাঁকি দিয়ে মিমিকে নিয়ে সোহাগ যখন পালিয়ে যাচ্ছিল, এমন সময় এলাকার যুবকেরা তাকে হলিধানী বাজারে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে। এতে সে একাধিক বিয়ে ও ভারতে তার স্ত্রী সন্তান রয়েছে বলে জানায়। সোহাগ বলেন, মিমিকে পাঁচ মাস পূর্বে বিয়ে করেছি, বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন করলে সে জানায়, কোর্টে দালাল ধরে টাকার বিনিময়ে তাকে ভুয়া কাগজ করে ঝিনাইদহে বিয়ে দেন। এদিকে, এলাকার মাতুব্বাররা সোহাগের পরিবারের সাথে কথা বলতে চাইলে সোহাগ জানায় বাসার সব নম্বর বন্ধ। এলাকাবাসীর ধারণা ছেলেটি প্রতারক। বর্তমানে সে হলিধানী এলাকার সিরাজুল নামের এক ব্যক্তির জিম্মায় আছে।
কমেন্ট বক্স