স্বামী-স্ত্রীর ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগালো মউক
- আপলোড তারিখঃ
২৩-০৭-২০২০
ইং
প্রতিবেদক, বারাদী:
স্বামী-স্ত্রীর ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগালো মানব উন্নয়ন কেন্দ্র (মউক)। মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত গোলাম কুদ্দুসের মেয়ে মোছা. কুলছুম খাতুনের সঙ্গে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের মৃত সাত্তার মন্ডলের ছেলে মো. নাজমুল ইসলামের প্রায় দেড় বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই উভয় পক্ষের ভুল বোঝাবুঝি কারণে স্বামী-স্ত্রীর মধুর সম্পর্ক ভেঙে যাওয়ার উপক্রম হয়। দীর্ঘদিন যাবত কুলছুম খাতুন তার পিতার বাড়িতে অবস্থান করছিল। একপর্যায়ে কুলছুম খাতুন মানব উন্নয়ন কেন্দ্রে (মউক) স্বামীর সঙ্গে নিজের ভুল বোঝাবুঝির অবসান চেয়ে আবেদন করলে মউক তাদের আইনী সহায়তার সেল সোহার্দ ইউনিটের মাধ্যমে উভয়পক্ষকে বুঝিয়ে স্থাানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে মোছা. কুলছুম খাতুন ও মো. নাজমুল ইসলামের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগিয়ে দেয়। মউকের এই সালিশ পরিচালনা করেন মাবন উন্নয়ন কেন্দ্র (মউক)-এর প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা ও মো. মুরাদুল ইসলাম।
কমেন্ট বক্স