শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর জেল

  • আপলোড তারিখঃ ২২-০৭-২০২০ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর জেল
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় এক মাদক ব্যবসায়ীকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। জানা গেছে, আলমডাঙ্গার কালীদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মাদক ব্যবসায়ী মৃত আইয়ুব কালার ছেলে মাদক ব্যবসায়ী রিপন আলী (৩০) পিতার মৃত্যুর পর থেকে নিয়মিত মাদক ব্যবসা করে আসছিলেন। রিপন এলাকার যুব সমাজের নিকট বিভিন্ন প্রকার মাদক বিক্রয় করতেন। রিপন প্যাথেডিন, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক বিক্রয় করে আসছিলেন। গতকাল দুপুরে আলমডাঙ্গা পাইকপাড়া ক্যাম্প পুলিশের এসআই গিয়াস উদ্দিন অভিযান চালিয়ে প্যাথেডিন বিক্রয়কালে রিপন আলীকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সংবাদ প্রদান করেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক ব্যবসার অপরাধে রিপন আলীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ