শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা ও দোকান সিলগালা!

  • আপলোড তারিখঃ ২২-০৭-২০২০ ইং
মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা ও দোকান সিলগালা!
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি দোকান থেকে সাত হাজার টাকা জরিমানা আদায়সহ একটি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় গুরুদেব হোমিও হলের পাশে, নাইম স্টোর ও এস এম ০েক আজমাইন কসমেটিক্স ফুড অ্যান্ড টেলিকমে এই অভিযান চালানো হয়। এ সময় দোকান দুটি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কোমলপানীয়সহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধারকৃত মেয়াদোত্তীর্ণ কোমলপানীয়সহ অন্যান্য খাদ্যসামগ্রী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং এস এম কে আজমাইন কসমেটিক্স ফুড অ্যান্ড টেলিকমকে সিলগালা করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম জানান, ‘বেশ কিছু দিন থেকে আমাদের কাছে খবর আসছে ওই সব দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রয় করা হচ্ছে।’ তিনি আরও বলেন, এস এম কে আজমাইন কসমেটিক্স ফুড অ্যান্ড টেলিকম দোকানটিতে ১০০% এর মধ্যে ৬০% মালামাল মেয়াদোত্তীর্ণ। মেয়াদোত্তীর্ণের এক বছর পেরিয়ে গেলেও দেদারছে বিক্রি হচ্ছে এসব মামামাল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারায় নাঈম স্টোরকে ২ হাজার টাকা এবং এস এম কে আজমাইন কসমেটিক্স ফুড অ্যান্ড টেলিকমের মালিককে ৫ হাজার টাকা জরিমানাসহ দোকানটি সিলগালা করে দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ