শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় করোনা উপসর্গে গৌর বিশ্বাসের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২২-০৭-২০২০ ইং
আলমডাঙ্গায় করোনা উপসর্গে গৌর বিশ্বাসের মৃত্যু
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে গৌর বিশ্বাস (৭৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে । গত কয়েকদিন যাবৎ সর্দি-জ্বরে ভোগার একপর্যায়ে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার তিনি মারা যান। স্থানীয়রা জানান, আলমডাঙ্গার রথতলা সংলগ্ন গৌর বিশ্বাস গত শনিবার থেকে সর্দি, জ্বর ও শ্বাসকস্ট নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। তাঁর অবস্থার অবনতি দেখা দিলে মঙ্গলবার তিনি হাসপাতালে মারা যান। সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে বকসিপুর শ্মশানে তাঁকে মাটি দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদ জানান, হাসপাতালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। আশা করি, বুধবার রিপোর্ট পাওয়া যাবে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ