শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় তিন প্রতিষ্ঠানে জরিমানা

  • আপলোড তারিখঃ ২২-০৭-২০২০ ইং
আলমডাঙ্গায় তিন প্রতিষ্ঠানে জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানে নকল ও মানহীন দেশি-বিদেশি পণ্য বিক্রয়ের অপরাধে জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালায়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ আলমডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গা শহরের নামি-দামি কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে মানসম্মত পণ্যের পাশাপাশি নকল ও দেশি-বিদেশি মানহীন পণ্য বিক্রয় করে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। এসব পণ্য বেশিরভাগই ফেরিওয়ালাদের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের কাছে চড়া দামে বিক্রয় করে প্রতারণা করে। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালায়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে এ সব নকল মানহীন ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে কবীর স্টোরের মালিক সৈয়দ গোলাম কবীরকে ২ হাজার টাকা, মা কসমেটিক্সের মালিক জিল্লুর রহমানকে ২ হাজার টাকা ও খান কসমেটিক্সের মালিক রাশেদ আলী খানকে ২ হাজার টাকা জরিমানা করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ