শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২২-০৭-২০২০ ইং
মহেশপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযানে ১৬৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ইসমাইল হোসেনকে (২০) উপজেলার ধান্যহাড়িয়া পশ্চিমপাড়া থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। অপরদিকে, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে জাগুসা হঠাৎপাড়া থেকে ১০৮ বোতল ফেনসিডিল এবং চোরাচালানে ব্যবহৃত একটি সিটি-১০০ মোটরসাইকেলসহ আবু বকর রিপনকে (৩২) আটক করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ হোসেন খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ধান্যহাড়িয়া ও জাগুসা গ্রামে এসআই আবুল কাশেমের নেতৃত্বে এএসআই রওশনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযানে ১৬৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ