শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ডিসির কাছে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের স্মারকলিপি পেশ

  • আপলোড তারিখঃ ২২-০৭-২০২০ ইং
চুয়াডাঙ্গা ডিসির কাছে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের স্মারকলিপি পেশ
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ বিভাগ চালুসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নিকট স্মারকলিপি প্রদান করেছে অরিন্দম সাংস্কৃতিক সংগঠন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের অফিস কক্ষে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নরুল ইসলাম মালিক, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল সালাম সৈকত, নাট্য সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও অর্থ সম্পাদক মনিরুজ্জামান মানিক। স্মারকলিপিতে উল্লিখিত পাঁচ দফা দাবিসমূহ হলো- ১. দ্রুততম সময়ের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আধুনিক উপকরণসহ নিবিড় পরিচর্যা কেন্দ্র (ওঈট) স্থাপন করা। ২. চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কেন্দ্রীয়য়ভাবে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাকরণ (যেটার লাইন করা আছে, কিন্তু কার্যক্রম চালু হয়নি)। ৩. হাসপাতালের সব বিভাগের শূন্যপদে অতিসত্বর ডাক্তারসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগের ব্যবস্থা করা। ৪. কোভিড-১৯ এর চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর ব্যবস্থা করা। ৫. জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে মনিটরিং ব্যবস্থা জোরদার করে জবাবদিহিতা নিশ্চিত করা।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ