শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে নকল ও বিক্রয় নিষিদ্ধ প্রসাধনী জব্দ, জরিমানা

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২০ ইং
ঝিনাইদহে নকল ও বিক্রয় নিষিদ্ধ প্রসাধনী জব্দ, জরিমানা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের থানা এলাকার একটি দোকান থেকে বিপুল পরিমাণ নকল ও বিক্রয় নিষিদ্ধ প্রসাধনী জব্দ করেছে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার সকালে এ অভিযান চালানো হয়। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, থানা এলাকার মশিউর স্টোর নামের একটি দোকানে নামি-দামি কোম্পানির নকল ও বিক্রয় নিষিদ্ধ প্রসাধনী বিক্রয়ের জন্য সংরক্ষণ করা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় দেড় লাখ টাকা মূল্যের প্রসাধনী জব্দ করা হয়। পরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালন সুচন্দন মণ্ডল পাইকারি বিক্রেতা মশিউর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ