শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নতুন করে আরও চারজন করোনায় আক্রান্ত

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২০ ইং
মেহেরপুরে নতুন করে আরও চারজন করোনায় আক্রান্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন করে আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২ জন ও মুজিবনগর উপজেলার ২ জন। জেলায় মোট আক্রান্ত ১৩৭ জন। গতকাল সোমবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনাভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে আরও ২৬ জনের রিপোর্ট এসেছে। যার ৪টি পজিটিভ ও বাকি ২২ জনের নেগেটিভ রিপোর্ট। নতুন পজিটিভের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২টি এবং মুজিবনগর উপজেলায় ২টি। এ সব রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। এ নিয়ে মেহেরপুর জেলায় ২ হাজার ২৪৮ জনের মধ্যে ১৩৭টি পজেটিভ এর মধ্যে ৭৭ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৮ জন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ