দামুড়হুদায় আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
- আপলোড তারিখঃ
২১-০৭-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারের মালিক স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না দেখাতে পারায় প্রতিষ্ঠানটি সিলগালা করেছেন মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মকবুল হোসেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠানটির মালিক রঘুনাথপুর গ্রামের রাজ্জাকের ছেলে রাজন স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ছাড়ায় দীর্ঘ এক বছর ব্যবসা চালিয়ে আসছেন। এমন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেন। পরে প্রতিষ্ঠানটির চাবি মেডিকেল অফিসার মকবুল হোসেনের কাছে বুঝিয়ে দেওয়া হয়। একই দিনে মাস্ক না পরার অপরাধে দোষী সাব্যস্ত করে ১৮৬০ সালের ১৮৮ ধারায় দামুড়হুদার তৈফিককে ২ শ টাকা ও উথলী গ্রামের কারারক্ষী সিরাজুর ইসলামকে ৩ শ টাকা জরিমানা করেণ মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন।
কমেন্ট বক্স