শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিজিবির অভিযানে ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২০ ইং
জীবননগরে বিজিবির অভিযানে ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার
দর্শনা অফিস: জীবননগর উপজেলার নতুনপাড়ায় মহেশপুর-৫৮ বিজিবির অধীনস্ত নতুন পাড়া বিওপি ক্যাম্প টহলদল পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর-৫৮ বিজিবির অধীনস্ত নতুন পাড়া বিওপি ক্যাম্প টহলদল পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় নতুন পাড়া গ্রামের একটি আমবাগানের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল সোমবার একই টহল দল একই সময়ে টহলরত অবস্থায় একই স্থান থেকে মালিকবিহীন আরও ১৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পৃথক এ অভিযানে ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ