শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিক এম আর বাবুর মায়ের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২০ ইং
সাংবাদিক এম আর বাবুর মায়ের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর প্রেসক্লাবের সাধরণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক ও স্থানীয় দৈনিক মাথাভাঙ্গার জীবননগর ব্যুরো প্রধান এম আর বাবুর মাতা মরহুমা রিজিয়া খাতুনের আত্মার শান্তি কামনায় গতকাল সোমবার আছর নামাজের পরে হাসাদাহ প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন হাসাদাহ হাফেজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ও ক্বারী আবুল হাসান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডি. এম মতিয়ার রহমান, মরহুমার সন্তান মোহাম্মদ আলী সান্টু, মুন্সি আব্দুল হালিম লাল্টু, এম আর বাবু, জাহিদুর রহমান মুকুল, আব্দুল মান্নান, ছাদেক আলী, অনিক, মামুন, খালেকুজ্জামান, হাসাদাহ প্রেসক্লাবের উপদেষ্টা মিজানুর রহমান, হাসাদাহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি কবির হোসেন, নির্বাহী সদস্য কবির আহম্মদ, কোষাধ্যক্ষ বদরুজ্জামান শ্যামল, নির্বাহী সদস্য বিপলুর রহমান, ব্যবসায়ী হাজী কুতুব উদ্দিন, মখলেছুর রহমান, কলিমুদ্দিনসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ