কাজের মান ভালো না হলে আমাকে জানাবেন
- আপলোড তারিখঃ
২১-০৭-২০২০
ইং
চুয়াডাঙ্গায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার পিছনে মাঝের পাড়ায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর আমন্ত্রণে এ নির্মাণকাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ছেলে এ টি এম মাজহারুল হক।
সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘আপনাদের সেবার মান বৃদ্ধি হয়েছে আগের তুলনায় অনেক বেশি। আমি প্রতিনিয়তই চেষ্টা করছি। পৌরসভার পিছনের পাড়া হলেও সবথেকে কাছে থাকা সত্ত্বেও নাকি আপনারা নাগরিক সেবায় পিছিয়ে। আমার কাছে মাঝে মধ্যে এমন কথা বলে অনেকে। তবে আমি চেষ্টা করেছি এই এলাকার রাস্তা-ঘাটসহ যাবতীয় নাগরিক সেবা ভালো মানের দেওয়ার। এই যে রাস্তাটি বহুদিন আগে হয়েছিল। নষ্টও হয়ে আছে। মানুষের ভোগান্তির শেষ নেই। এখন নতুন করে হচ্ছে। আমি আশা রাখি অতিদ্রুতই এই রাস্তার কাজ শেষ হবে। আপনাদের নাগরিক সেবার মান আরও উন্নত হবে। এখন কিছুটা দায়িত্ব আপনাদেরও। কাজটি ঠিকভাবে বুঝে নিবেন। দেখে নিবেন। কাজের মান ভালো না হলে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেব।’
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক, মহিলা কাউন্সিলর সুলতনারা রত্না, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ছেলে, এ টি এম মাজহারুল হকের সফরসঙ্গী সামাদ হোসেন, মহসিন আলী বকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, সদস্য ফরিদ, পৌর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ সামি তাপু, সাবেক জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, ঠিকাদার দিপন, মাঝের পাড়ার নবীন-প্রবীণ জাগরণ সংঘের সভাপতি আবু তালেব, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক আলাউদ্দীন আল ওমর, স্থানীয় বাসিন্দা জহুরুল হক, ছাত্রলীগের নেতা রাকিব, আবিদ জোয়ার্দ্দার, অভি প্রমুখ।
কমেন্ট বক্স