এ বাজার থেকে বিষমুক্ত খাবার সংগ্রহ করা যাবে
- আপলোড তারিখঃ
২১-০৭-২০২০
ইং
চুয়াডাঙ্গায় বিষমুক্ত সবজি বাজার উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নিজের বাজারে ‘কৃষকের বাজার’ নামে সরসারি কৃষকের মাধ্যমে বিষমুক্তপণ্য ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ফুলের ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি কৃষক কর্তৃক সরাসরি বাজারজাতকৃত কাঁচা বাজার পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সবাইকে কৃষকের বাজার থেকে সরসরি বিষমুক্ত খাবার সংগ্রহ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সাধারণ মানুষ যাতে কীটনাশকমুক্ত তরকারি সহজে পেতে পারেন, সে জন্য আমরা এ ধরনের ব্যবস্থা করেছি। সপ্তাহে দু’দিন সোমবার ও শুক্রবার চুয়াডাঙ্গার বড় বাজারের নিচের বাজারে সরাসরি কৃষকেরা তাদের মাঠ থেকে বিষমুক্ত সবজি বাজারে নিয়ে আসবেন। শুধু তাই নয়, এখানে বাজার মূল্যের চেয়ে অনেক কমদামে কাঁচা তরকারি ক্রয় করা যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সুফি রফিকুজ্জামান, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি আব্দুল কাদের যোগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাউসার, উপসহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহীন রাব্বি প্রমুখ।
কমেন্ট বক্স