শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০২০ ইং
চুয়াডাঙ্গায় দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দুজন নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে শহরের ফার্মপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক মাদক ব্যবাসয়ীরা হলেন ফার্মপাড়ার ইনামুল হকের স্ত্রী ময়না খাতুন ওরফে ফুরফুরি (৪৮), একই এলাকার মণ্টুর স্ত্রী অনিতা খাতুন (২৬)। এ ছাড়া মৃত তৈয়বের ছেলে রফিকুল নামের একজনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় নিরবচ্ছিন্ন মাদকবিরোধী অভিযান চলছে। এ ধারবাহিকতায় গতকাল সদর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম পৌর শহরের ফার্মপাড়া এলাকায় এনামুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দুজন নারীসহ মোট তিনজনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ