দামুড়হুদায় হত্যা মামলার পাঁচ আসামির আত্মসমর্পণ
- আপলোড তারিখঃ
২০-০৭-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা পীরপুরকুল্লাহ গ্রামের সাইফুল হত্যা মামলার এজহারভুক্ত পাঁচ আসামি চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেছেন। আসামিরা হলেন- পীরপুরকুল্লাহ গ্রামের খোদাবক্সের ছেলে রতন, স্বপন, আলী মোল্লার ছেলে আব্দুল হাই, নুর আলীর ছেলে সাখাওয়াৎ ও নজুর ছেলে মামুন ঢেঁকি। গত ১৪ জুলাই মঙ্গরবার তাঁরা আদালতে আত্মসমর্পণ।
দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদর্শক সামসুজ্জোহা জানান, গত ১৪ জুলাই মঙ্গলবার এজহারভুক্ত পাঁচজন আসামি রতন, স্বপন, আ. হাই, সাখাওয়াৎ ও মামুন ঢেঁকি আদালতে আত্মসমর্পণ করেছেন।
উল্লেক্ষ্য, গত ২৫ মে রাতে দামুড়হুদা মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে ব্র্যাক কর্মকর্তা সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় সাইফুলের বাবা আবদার আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মাামলা করেন। তারপর থেকে আসামিরা ১৩ জুলাই পর্যন্ত পলাতক ছিলেন।
কমেন্ট বক্স