শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বিজিবির অভিযানে জাল নোট জব্দ

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০২০ ইং
মহেশপুরে বিজিবির অভিযানে জাল নোট জব্দ
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বিশেষ অভিযানে ৩০ হাজার টাকার মালিকবিহীন জাল নোট জব্দ করা হয়েছে। গতকাল মহেশপুর উপজেলাধীন ঘোষপুর গ্রামের কামারপাড়া নামক স্থান হতে খোসালপুর বিওপির টহলদল মালিকবিহীন অবস্থায় বাংলাদেশি ১ হাজার টাকার ৩০টি জাল নোট জব্দ করেন। বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। একই নম্বর সম্বলিত আটককৃত ৩০টি জাল টাকার নম্বর গ হ ৭৩৭৭৫৩৩। আটককৃত জাল টাকার বিষয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ