শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৪৮ ঘণ্টার মধ্যেই আসামি রহিম গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০২০ ইং
৪৮ ঘণ্টার মধ্যেই আসামি রহিম গ্রেপ্তার
আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনার মামলায় ৪৮ ঘণ্টার মধ্যেই আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে আসামির মোবাইল ফোন ট্র্যাকিং করে পাবনা জেলার রূপপুর থেকে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ফোর্স নিয়ে আব্দুর রহমানকে গ্রেপ্তার করেন। উল্লেখ্য, গত ১৬ জুলাই যাদবপুর গ্রামের আব্দুর রহিম নামের এক যুবক তাঁর পিতাকে হাসপাতালে না নিয়েই কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আশরাফুন নাহার নীনাকে ব্যবস্থাপত্র লিখে দিতে বলেন। ডাক্তার নীনা রোগী না দেখে ব্যবস্থাপত্র লিখে দিতে অস্বীকার করায়, ওই সময় আব্দুর রহিম তাঁকে লাঞ্ছিত করেন। এ সময় ওই যুবকের হাতে হাসপাতালের আরএমওসহ আরও এক নারী চিকিৎসক লাঞ্ছিত হন। এ ঘটনায় ওই রাতেই আলমডাঙ্গা থানায় মামলাও করা হয়। ওই ঘটনার পরের দিন ডা. আশরাফুন নাহার নীনা ও ডা. মোর্তুজা আরেফিনকে লাঞ্ছিতের প্রতিবাদে বিএমএ, চুয়াডাঙ্গা জেলার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরীর নেতৃত্বে অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রেস কনফারেন্স ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে ওইদিনই ইউএনও ও ওসি বরাবর স্মারকলিপি প্রদান করেন বিএমএ নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ