শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার নাস্তিপুর থেকে ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০২০ ইং
দর্শনার নাস্তিপুর থেকে ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দর্শনা থানার নাস্তিপুর থেকে ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। জানা যায়, গত শনিবার দিবাগত রাতে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত নাস্তিপুর মাঠ থেকে ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৩ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ