শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী পৌরসভার প্রায় ৫ হাজার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চাল বিতরণ

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০২০ ইং
গাংনী পৌরসভার প্রায় ৫ হাজার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চাল বিতরণ
গাংনী অফিস: করেনাকালীন সময়ে মেহেরপুর গাংনী পৌরসভার ৪ হাজার ৬৫৭ জন দুস্থ-অসহায় মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে প্রাপ্ত জিআর প্রকল্পের চাল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে গাংনী পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম। এ সময় ট্যাগ অফিসার জনস্বাস্থ্য প্রকৌশল মাহফুজুর রহমান, কাউন্সিলর সাইদুর রহমান, মিজানুর রহমান, সংরক্ষিত নারী সদস্য রংমালা খাতুনসহ কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। করোনাকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রতি মাসে জনপ্রতি ১৫ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ