শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের আমঝুপিকে বিভক্তি করার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০২০ ইং
মেহেরপুরের আমঝুপিকে বিভক্তি করার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিভক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আমঝুপি উত্তর পাড়ার জনগণ এ মানববন্ধন করে। জানা গেছে, মেহেরপুর জেলার তিন নম্বর আমঝুপি ইউনিয়ন পরিষদকে ভেঙে দুটি ইউনিয়ন করা হবে। যে কারণে কারণে ওয়ার্ডও ভাগ করতে হবে। আমঝুপি গ্রামকে দুটি ওয়ার্ড থেকে তিনটি ওয়ার্ড করার কারণে আমঝুপি উত্তরপাড়াকে ইসলামনগর ওয়ার্ডে বিভক্তি দেওয়া হয়েছে। যে কারণে ফুঁসে উঠেছে আমঝুপির ৮ নম্বর ওয়ার্ডবাসীরা। এলাকাবাসীর দাবি আমঝুপি গ্রামে ২৩ হাজারেও বেশি ভোটার, তাই আমঝুপিকে ৩টি ওয়ার্ডে বিভক্ত করলে সমস্যা নেই। কিন্তু আমঝুপির একাংশ ভেঙে ইসলামনগরকে নিয়ে ওয়ার্ড গঠন করার প্রস্তুতি নেওয়ায় গ্রাসবাসী ফুঁসে উঠেছেন। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মুস্তাক রাজা, প্রফেসর জাহির হাসেন চঞ্চল, এলাকাবাসীর মধ্যে ছিলেন ওমর ফারুক লিটন, বাবলু রহমান, জসিম, কাশেম, নজরুল ইসলাম, বাবলু, আব্দুল মান্নান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ