শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের হস্তক্ষেপে দীর্ঘদিনের বিরোধ মীমাংসা

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০২০ ইং
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের হস্তক্ষেপে দীর্ঘদিনের বিরোধ মীমাংসা
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামে হস্তক্ষেপে আলমডাঙ্গার কয়েতপাড়া গ্রামে জমি-জায়গা নিয়ে চলে আসা দীর্ঘ বিরোধ মীমাংসা হয়েছে। গত শনিবার উভয়পক্ষের উপস্থিতিতে সমস্যার সমাধান করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার কায়েতপাড়া গ্রামের শহিদুল ইসলাম ও ইনতাজ গংদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ ১৫ বছর যাবৎ বিরোধ চলে আসছিল। বিরোধটি এমন পর্যায়ে পৌঁছেছিল যে যেকোনো সময় তাঁদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে খুন বা জখম হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। বিষয়টি চুয়াডাঙ্গা জেলা পুলিশের নজরে আসলে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নির্দেশে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (নিঃ) স্বপন কুমার দাস গত শনিবার (১৮ জুলাই) স্ব-শরীরে বিরোধপূর্ণ জমিতে গিয়ে উভয় পক্ষকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে দেন। এমনকি পুলিশ পরিদর্শক স্বপন কুমার উপস্থিত থেকে জমি মেপে উভয়ের সীমানা নির্ধারণ করে দেন। বিষয়টি জানতে পেরে এলাকার সাধারণ জনগণ পুলিশ সুপার চুয়াডাঙ্গা কে সাধুবাদ জানিয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ