বারাদীতে তারা দেবী ফাউন্ডেশনের মাস্ক বিতরণ
- আপলোড তারিখঃ
২০-০৭-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়নে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় বারাদী ইউনিয়নে মাস্ক বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, ইউপি সদস্য ওবাইদুল হক, শরিফুল ইসলাম, মানিক বিশ্বাস, মানোয়ার হোসেন, আজমত আলী, কুদ্দুস মণ্ডল, সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা খাতুন ও রোমেলা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সচিব সোহরাব আলীও উদ্যোক্তা এমদাদুল হক।
এ সময় বারাদী ইউনিয়ন পরিষদে উপস্থিত তালিকাভুক্ত প্রতিবন্ধী, বয়স্ক এবং বিধবাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৫ শ জনের হাতে মাস্ক তুলে দেওয়া হয়।
কমেন্ট বক্স