শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরের পরিচিত শিক্ষক নাজিম উদ্দিনের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২০ ইং
মুজিবনগরের পরিচিত শিক্ষক নাজিম উদ্দিনের ইন্তেকাল
মুজিবনগর অফিস: মেহেরপুর জেলার শিক্ষাঙ্গনে পরিচিত মিষ্টভাষী মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নাজিম উদ্দিন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার বিকেল চারটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। গতকাল রাত সাড়ে নয়টায় জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। তিনি মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মৃত রহমত উল্লার ছেলে। নাজিম উদ্দিন প্রথম শিক্ষকতা করেন গাংনী উপজেলার মোহাম্মদপুর হোগোলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। ১৯৮৮ সালে মুজিবনগর উপজেলার বৈদ্যনাথতলা মাধ্যমিক বিদ্যালয় যোগদান করেন এবং ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে অবসর নেন। তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ