শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী বিআরডিবির আরও চারজন করোনা আক্রান্ত

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২০ ইং
গাংনী বিআরডিবির আরও চারজন করোনা আক্রান্ত
গাংনী অফিস: মেহেরপুরে নতুন করে আরও ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সবাই গাংনী উপজেলার। আক্রান্তরা হলেন গাংনী উপজেলা কোয়াটারের রওশন আরা (৪৫), বাকি তিনজন হলেন- গাংনী উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল মতিন (৫১), আরিফুর রহমান (৩৩) ও আদম আলী (৫০)। এ নিয়ে জেলায় ১২৯ (সদর-৬৯, গাংনী -৪৭, মুজিবনগর -১৩) জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে ৭৬ জন সুস্থ হয়েছেন, ৬ জন মারা গেছেন। ১০ জনকে রেফার্ড করা হয়েছে। বর্তমানে পজিটিভ সংখ্যা ৩৭ জনের মধ্যে মেহেরপুর সদরে ১৮ জন, গাংনী ১৩ জন ও মুজিবনগরে ৬ জন। সবাই চিকিৎসাধীন রয়েছেন। মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, গতকাল শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে ২৭টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪টি পজিটিভ। তিনি আরও জানান, এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ২১৯৮টি।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ