শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইয়ামাহা মোটরসাইকেল শো-রুমের উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ইয়ামাহা মোটরসাইকেল শো-রুমের উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিশ্বখ্যাত ইয়ামাহা মোটরসাইকেলের শো-রুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে ফিতা ও কেক কেটে শো-রুমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উদ্বোধনের পর এমপি ছেলুন জোয়ার্দ্দার শো-রুমটি ঘুরে ঘুরে পরিদর্শন করে জানান, ব্যবসা একটি পবিত্র স্থান। এখানে সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা করতে হয়। একজন কাস্টমার আসলে আপনাদের ব্যবহারের মাধ্যমেই ওই কাস্টমারকে আপনার পণ্যটি গুছিয়ে দিতে হবে। ব্যবহারই ব্যবসার মূলধন ও ব্যবহার ছাড়া ভালো ব্যবসায়ী হওয়া যায় না। এ সময় তিনি ইয়ামাহা কোম্পানির সব প্রকার মোটরসাইকেলের ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ‘যুবক ছেলেরা আইন মেনে সড়কে মোটরসাইকেল চালাবেন। এখন বাংলাদেশ পুলিশ বিভাগ সড়কে ¯িপ্রট ব্যবহার করেন। আইন অমান্য করলেই জরিমানা। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনি চালক, আপনার সুনাম হবে, তেমনি ইয়ামাহা কোম্পানির সুনাম হবে।’ ব্যবসায়ীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনি যখন মোটরসাইকেল বিক্রয় করবেন। তখন অবশ্যই ক্রেতাকে সড়ক দুর্ঘটনা এড়াতে হলে অবশ্যই আইন মেনে সড়কে মোটরসাইকেল চালানোর পরামর্শ দেবেন।’ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মেসার্স দিপু এন্টারপ্রাইজের চেয়ারম্যান শামসুল আলম দিপু, ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম, রয়েল এক্সপ্রেসের চেয়ারম্যান সালাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রমুখ। পরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন মেহেরপুর-কুষ্টিয়াসহ আশপাশের জেলার বিভিন্ন শো-রুমের মালিক, কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীগণ। উদ্বোধন শেষে শহরে একটি বিরাট মোটরসাইকেলের শোভাযাত্রা বের করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ