শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নারী চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে প্রেস কনফারেন্স ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২০ ইং
আলমডাঙ্গায় নারী চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে প্রেস কনফারেন্স ও আলোচনা সভা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নারী চিকিৎসকের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে প্রেস কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ প্রেস কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএমএ-এর সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশের সকল ডাক্তার, পুলিশ, সাংবাদিক, প্রশাসনের সকল পর্যায়ের লোক ফ্রন্ট লাইনে কাজ করছেন। তাদেরই একজন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আশরাফুন নাহার নীনা ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোর্তুজা আরেফিনকে মোহাম্মদ রহিম নামের এক ব্যক্তি শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমরা পুলিশকে খবর দিলে তাদের অবস্থান টের পেয়ে সন্ত্রাসী রহিম পালিয়ে যায়। ডাক্তার আশরাফুন নাহার নীনা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা করেছে। কিন্তু ৪৮ ঘণ্টা কেটে গেলেও রহিমকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। তাই আমরা বিএমএ-এর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করছি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে পুরুষের পাশাপাশি নারীরাও সমান ও গুরুত্বপূর্ণ অংশীদার। তখন এ যুগেও একজন নারী তার নিজ কর্মক্ষেত্রে মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হন। তবে তারা কোথায় নিরাপত্তা পাবে। তাই তাদের সঠিকভাবে নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে। অনতিবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।’ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ-এর কেন্দ্রীয় সদস্য ডা. আওলিয়ার রহমান, ডা. আরেফিন মোর্তোজা, ডা. শারমিন আক্তার, ডা. রাগিব সাহরিয়ার, ডা. মো. মাশুক রহমান, ডা. আব্দুল্লাহ আল মামুুন, নাজমুল হুসাইন, ডা. সিলভিয়া পারভীন, ডা. আনিকা বুশরা হাসান, উপ-সহকারী মেডিকেল অফিসার ওবাইদুল হক, কাজল মাহমুদ, এস আই আমিনুল, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহসভাপতি রহমান মুকুল, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ