শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২০ ইং
কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের উদ্বোধন
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের পক্ষে ফলক উম্মোচনের মধ্যদিয়ে ওই নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চুয়াডাঙ্গার কারিগরি সহায়তায় ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে আগামী এক বছরের মধ্যে ওই একাডেমিক ভবন নির্মাণকাজ শেষ করা হবে বলে জানান শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী প্রকৌশলী ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দীন লাভুল, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন মাস্টার, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সন্টু, ঠিকাদার হাজি আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দীন, আওয়ামী লীগ নেতা রেজাউল হক মেম্বার, জালাল উদ্দীন, এনামুল কবীর, গুলজার আলী, দেলোয়ার হোসেন, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম উদ্দীন খুশি, সহকারী শিক্ষক সৈয়দ শামসুল হক, দামুড়হুদা উপজেলা ছঅত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিশান তরফদার প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ