শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ঘাস মারা ওষুধ খেয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২০ ইং
জীবননগরে ঘাস মারা ওষুধ খেয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
জীবননগর অফিস: জীবননগরে ঘাস মারা ওষুধ পান করে এক ব্যবসায়ীর আত্মহত্যা করেছে। গতকাল শনিবার ভোরে জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের আলীপুর মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ভূষিমাল ব্যবসায়ী মোশারফ হোসেন (৪৮) আলীপুর গ্রামের মৃত গরীব হোসেনের ছেলে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ রুমের দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। পরেরদিন সকালে দরজা না খোলায় পরিবারের লোকজন তাকে ডাকতে থাকে, একপর্যায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে দেখা যায় মুখ দিয়ে লালা ঝরছে। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দ্যেশে রওনা দিলে পথিমধ্যে ওই ভূষিমাল ব্যবসায়ীর মৃত্যু হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ