শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডাক্তার রুমির স্মরণে শোকসভা ও দোয়া

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২০ ইং
ডাক্তার রুমির স্মরণে শোকসভা ও দোয়া
মেহেরপুর অফিস: মেহেরপুরে ডাক্তার রমেশ ক্লিনিক ও তাঁর পরিবারের আয়োজনে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এস এম নুর উদ্দিন আবু আল বাকি রুমির স্মরণে শোকসভা ও দোয়ার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে রমেশ ক্লিনিক প্রাঙ্গণে শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাক্তার রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী, ডা. মিজানুর রহমান, ডা. আব্দুস সালাম, ডা. মাহফুজ জামান রতন, রমেশ ক্লিনিকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম প্রমুখ। পরে ডাক্তার রুমির মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ