শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২০ ইং
মেহেরপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির নির্দেশে মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে অটোরিকশা, ভ্যানচালক, মোটরসাইকেল আরোহীসহ সাধারণ পথচারীদের মধ্যে ৩ শ গাছের চারা বিতরণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান, সদর থানার কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, পৌর যুবলীগের সভাপতি শেখ কামাল, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাস ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মেহেরপুর জেলা শাখার সভাপতি মজিবুল হক মিলন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজিব, সিনিয়র সহসভাপতি রাজু আহমেদ লিটিল, গাংনী উপজেলার মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা পলেন, রাজু, সুজন, জাহিদ, আলামিন, মনি প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ