তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে আইলহাঁসে মাস্ক বিতরণ
- আপলোড তারিখঃ
১৯-০৭-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় এ মাস্ক বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, ইউপি সদস্য আইন উদ্দিন মণ্ডল, সাইফুল ইসলাম ও বখতিয়ার রহমান। মাস্ক বিতরণের উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার অপরিহার্য, আপনারা সকলে বাড়ি থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক দিয়ে বের হবেন।’
কমেন্ট বক্স