শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নতুন করে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত

  • আপলোড তারিখঃ ১৮-০৭-২০২০ ইং
মেহেরপুরে নতুন করে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন করে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসাপাতালের পিসিআর ল্যাব থেকে নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ১৭টি। যার মধ্যে ৫টি করোনাভাইরাস পজিটিভ এবং বাকি ১২টি করোনাভাইরাস নেগেটিভ। যে ৫ জন করোনাভাইরাস পজিটিভ, সবগুলো মেহেরপুর সদর উপজেলার। এ নিয়ে মেহেরপুর জেলায় ২ হাজার ১৭১টি রিপোর্টের মধ্যে ১২৫টি পজিটিভ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন। ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ট্রান্সফার্ড করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ