জীবননগরের শ্রীরামপুরে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু
- আপলোড তারিখঃ
১৮-০৭-২০২০
ইং
প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের শ্রীরামপুরে পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, হাসাদাহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের কওছার আলীর ছেলে মনিরের সঙ্গে একই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের লাল মোহাম্মদের মেয়ে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মনির হোসেন শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকেন। মনির হোসেনের শ্বশুর বাড়িতেই এ ঘটনাটি ঘটে।
কমেন্ট বক্স