ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন
- আপলোড তারিখঃ
১৮-০৭-২০২০
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৌর এলাকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ এলাকায় গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার উদ্যোগে এ বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার সভাপতি অ্যাড. আব্দুল খালেক সাগর, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এস উজ্জ্বল, পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোশাররফ হোসেন বল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক জাহিদ হাসান, জেলা ছাত্রলীগের উপসাংস্কৃতিক সম্পাদক মিশান রহমান, ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন, মেহেদী হাসান, হিমেল প্রমুখ।
কমেন্ট বক্স