শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পাঁচ মাদক ব্যবসায়ী আটক, গাঁজা উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২০ ইং
চুয়াডাঙ্গায় পাঁচ মাদক ব্যবসায়ী আটক, গাঁজা উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে তাঁদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- হাতিকাটা গ্রামের মৃত ফটিক মণ্ডলের ছেলে ঠান্ডু ফকির (৫৫), একই গ্রামের দাউদ মণ্ডলের ছেলে সুজন হোসেন (২৫), দৌলাতদিয়াড় স্কুলপাড়ার আব্দুল রশিদেরে ছেলে ফাহিম হোসেন (২১), আব্দুল লতিফের ছেলে মো. আব্দুর রব শুভ (২০) এবং দৌলাতদিয়াড় মাদ্রাসা পাড়ার আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ আলী (২৩)। পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু হচ্ছে। মাননীয় আইজি মহোদয়ের নির্দেশে চুয়াডাঙ্গা থানা পুলিশ মাদক নির্মূলে নিরবচ্ছিন্ন অভিযান অব্যাহত রেখেছে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে সামন্যতম ছাড় দেওয়া হবে না। শূন্য সহনশীলতা দেখিয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ