শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২০ ইং
মেহেরপুরে মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরায় ১২ জনের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেন। এ সময় তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হলে আমাদের বিশেষ করে মাস্ক পরিধান করতে হবে। যারা মেহেরপুর শহরের ভেতরে মাস্ক ছাড়া চলাচল করছে তাঁদেরকে সতর্ক করা হচ্ছে এবং কিছু কিছু মানুষের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।’ তিনি আরও বলেন, করোনাভাইরাস যখন থেকে বাংলাদেশে আক্রমণ করেছে, তখন থেকে মেহেরপুর জেলাবাসীকে সতর্ক করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পরে যারা ঘোরাফেরা করছে তাঁদেরকে আইনের আওতায় এনে জরিমানা আদায় করা হয়েছে। দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯ ধারায় এ জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন এএসআই শহিদুল, সোহাগ, সুমন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ