শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নারীর মৃত্যু, লাশ নিয়ে দোটানা

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২০ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নারীর মৃত্যু, লাশ নিয়ে দোটানা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিউলী খাতুন (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালের খাতায় ওই নারীর ভর্তির কারণ শারীরিক নির্যাতন লেখা থাকলেও পুলিশ বলছে বিভিন্ন অসুখের কথা। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে দোটানা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শিউলী খাতুন দামুড়হাদা উপজেলার উজিরপুর গ্রামের গাঙপাড়ার নাজমুল ইসলামের স্ত্রী। জানা যায়, সাংসারিক ঝামেলা নিয়ে গত রোববার (১২ জুলাই) নাজমুল ইসলাম তাঁর স্ত্রী শিউলী খাতুনকে মারধর করেস। এ সময় শিউলী তাঁর বাবার বাড়িতে চলে যান। সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। উচ্চমাত্রার ডায়াবেটিসসহ বিভিন্ন রোগেও ভুগছিলেন শিউলী। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গতকাল কবৃহস্পতিবার বেলা ১১টা ৪০মিনিটে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা এ সময় নিহতের লাশ নিয়ে চলে যায়। পরে মৃত্যুর খবর পেয়ে দামুড়হুদা থানার পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে শিউলী খাতুনকে জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁর মা চিকিৎসককে জানান, কয়েকদিন পূর্বে শিউলীর স্বামী শিউলীর বুকে লাথি মারাসহ মারধর করেন। তবে রোগীর পায়ে একটি পুড়ে যাওয়া ধরনের ক্ষতচিহ্ন পরিলক্ষিত হয়েছে। তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। রোগীকে সার্জারি ওয়ার্ডে নেওয়ার পূর্বেই রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেডিসিন ওয়ার্ডে অক্সিজেন দিয়ে চিকিৎসা শুরু করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। লাশের ময়নাতদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত বলা যাবে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, শিউলী খাতুন নামের এক নারীর মৃত্যুর ঘটনায় নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চলতি মাসের ১২ তারিখ শিউলীর স্বামী নাজমুল ইসলাম তাঁকে মারধর করে বলে জানা যায়। এরপর শিউলী তাঁর বাপের বাড়িতে চলে আসেন। গতকাল সকালে পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তির পর তাঁর মৃত্যু হয়। শিউলী ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় তদন্ত চলছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ