সরিষাডাঙ্গার ভাঙা ব্রিজ পুনঃনির্মাণ এলাকাবাসী
- আপলোড তারিখঃ
১৭-০৭-২০২০
ইং
প্রতিবেদক, আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গায় ক্ষতিগ্রস্ত ভাঙা ব্রিজ পুনঃনির্মাণ করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাগদাহ ইউনিয়নের রাসেল জোয়ার্দ্দার ও আহমদের উদ্যোগে এ ব্রিজের পুনঃনির্মাণ কাজ শুরু করা হয়।
জানাযায়, আলমডাঙ্গা উপজেলার পাশ্ববর্তী মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামে মধ্য দিয়ে জিকে ক্যানেল প্রবাহিত হয়েছে। এই জিকে ক্যানেলে গত কয়েক যুগ পূর্বে ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজের রক্ষণাবেক্ষণ না করার কারণে তা ভেঙে পড়েছে। এই ব্রিজটি বর্তমানে নাগদাহ, আইলহাঁস, খাসকররাসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ জেলা শহরের যোগাযোগের সংযোগ পথ। এ রাস্তা দিয়ে হালকা ও ভারি যানবহন চলাচল করে। গত কয়েক মাস পূর্বে জিকে ক্যানেলের ওপর নির্মিত ব্রিজটি অবহেলিত অবস্থায় থাকার কারণে তা যানবহনসহ সাধারণ মানুষ চলাচলে ব্যাপক ঝুঁকিতে পড়তে হচ্ছে। গুরুত্বপূর্ণ ব্রিজটি নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে জানানো হলেও সুদৃষ্টি না দেওয়ায় নাগদাহ ইউনিয়নের রাসেল জোয়ার্দ্দার ও আহমদের উদ্যোগে এ ব্রিজটি পুনঃনির্মাণ করা হয়।
ব্রিজ পুনঃনির্মাণের দাবি জানিয়ে এলাকাবাসী জানান, বর্তমানে ব্রিজটি খুবই ভয়াবহ রুপে পরিণত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নিকট জানানো হলেও তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এই ব্রিজটি ভেঙে পড়ায় জেলা শহর চুয়াডাঙ্গায় যেতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রায় ৪টি ইউনিয়নের সাধারণ মানুষকে।
নাম না প্রকাশ করার শর্তে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান, ‘নাগদাহ ও সরিষাডাঙ্গার মধ্য দিয়ে প্রবাহিত জিকে ক্যানেলের ব্রিজে ঝুঁকিপূর্ণ নেইম প্লেট স্থাপন করেছি। ব্রিজটি নির্মাণে আমরা প্রস্তুতি গ্রহণ করছি।’
কমেন্ট বক্স